তালায় “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি ::
তালায় জুলাই শহীদ দিবস “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে এ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ব্যতিক্রমী উদ্যোগে শহীদদের স্মরণে রঙে-তুলিতে ফুটে উঠেছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরব।
সমগ্র অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ছাত্র প্রতিনিধি মেহেদী ইমরান, হাসিবুল ইসলাম শান্ত, মামুন হাওলাদার, মির্জা সাকিব, মেহেদী হাসান আকাশ, সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ প্রমুখ।
এসময় হাসিবুল ইসলাম শান্ত বলেন: “এই জুলাই আমাদের মনে করিয়ে দেয়—ছাত্ররা যখন জাগে, তখন অন্যায় আর টিকে না। আমাদের এই চেতনা ধারণ করতে হবে, যেন বাংলাদেশের মাটিতে আর কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়, তালা উপজেলা প্রশাসনকে এমন মানবিক ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।
##