তালায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করা যুবক ঘটনাস্থলেই গণপিটুনিতে নিহত
নিজস্ব প্রতিনিধি ::
তালায় মাদকাসক্ত যুবকের এলোপাতাড়ি কোপে শরিফুল গাজী নামে একজন নিহত হয়েছেন। পরে সেই মাদকাসক্ত ঘাতকও গণপিটুনির স্বীকার হয়ে মৃত্যুবরন করেন। তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত উভয়ই ব্যাক্তি ওই এলাকার বাসিন
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।
খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্তারিত পরে জানাবে বলেছেন।