খুলনা পাইকগাছা সড়কের তেতঁলিয়ায় মরণফাঁদ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::
খুলনা টু পাইকগাছা মহাসড়কের তালা উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকায় সড়কের একধার মরণ ফাঁদে পরিণত হয়েছে। মারাত্বক ঝুঁকি নিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন থেকে শুরু করে সাধারণ জনগণ। দ্রুত সংস্কার না করা হলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা টু কয়রা ভায়া তালা মহাসড়কের তেঁতুলিয়া শাহী জামে মসজিদের সামনে সড়কের একপাশে শুরু হয়েছে ভাঙ্গন। এই সড়কে চলাচলে সাবধানতা অবলম্বন করতে ইট আর লাল ফ্লাগ টানিয়ে দিয়েছে এলাকাবাসি। তবে সে সবকিছু ছাপিয়ে সরু সড়কে যেকোন যানবাহন অপর যানবাহনকে ক্রসিং করতে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। সড়কের ওই অংশে দ্রুত সংস্কার করা না হলে সড়কের অর্ধেক অংশ যেকোন মুহূর্তে পড়ে যেতে পারে পাশ্ববর্তী পুকুরে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, ভাঙ্গা সড়কের দেওয়া ইট আর ফ্লাগের নিশানা অনুযায়ী চললে দুটি গাড়ী একসাথে ক্রস করা যায় না। নিশানা অনুযায়ী না চললে ঘটে বিভিন্ন দূর্ঘটনা। প্রতিনিয়ন বিভিন্ন যানবাহন পড়ে যায় পুকুরে। বিশেষ করে অপরিচিত মানুষেরা রাতের বেলা এই সড়কে চলতে গিয়ে দূর্ঘটনার শিকার হন বেশি। অতিসত্বর সড়কটির এ অংশে সংস্কার জরুরী।
##