পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা’র নতুন কমিটির সভাপতি রুহুল আমিন, সম্পাদক রাশিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ::
পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে শেখ রুহুল আমিন আকাশকে সভাপতি ও মো: রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫শে জুলাই) রাজধানীর পান্থপথে অবস্থিত সাতক্ষীরা জেলা সমিতির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সিনিয়র সহ–সভাপতি মো: হুমায়ূন কবীর, সহ সভাপতি সঞ্জীব কুমার দাস, মো: আমিরুল ইসলাম মধু, ইঞ্জি: মোঃ তুহিনুজ্জামান, জি এম হাফিজুর রহমান, ইন্জি: মো: আলমগীর হোসেন।
অর্থ সম্পাদক জি এম মামুনূর রশীদ , যুগ্ম সাধারণ সম্পাদক প্রণব কুমার ঘোষ ও মো: মুকিদুজ্জামান।
সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মোঃ মনিরুল ইসলাম , সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: শেখ হুমায়ুন কবির ও মো: আলমগীর কবির, সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল কাদির জিলানী, শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক আবু সেলিম শানা, দপ্তর সম্পাদক এম. মাহিউল ইসলাম মাহী, প্রচার সম্পাদক সাইদ হাসান, স্বাস্থ্য সম্পাদক ডাঃ গোলাম আযম, আইন সম্পাদক খায়রুল আলম, যুব-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা হালিমা সুলতানা, ধর্ম সম্পাদক শেখ আব্দুল মালেক, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ খালিদ ইমরান রিপন, আইসিটি সম্পাদক মোঃ শাহীন আক্তার, নির্বাহী সদস্য মিথুন কুমার পাল, মো: ইব্রাহীম হোসাইন (সুমন), নাসরিন পারভীন চম্পা ও আজিজুর রহমান।
এই কমিটি আগামী ০৩ (তিন) বছর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোল্যা রেজাউল করিম, নির্বাচন কমিশনার প্রকৌঃ কাত্তিক চন্দ্র ঘোষ ও ডাঃ আব্দুস সালাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট শহিদুল হক ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, এছাড়াও আজীবন সদস্যগণসহ সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা উপস্থিত ছিলেন।
##