শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

তালায় স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করলো স্বামী

image_print
image_print

তালা ( সাতক্ষীরা)  প্রতিনিধি ::

সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক ব্র্যাকের মাঠ সংগঠক স্ত্রী তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগষ্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) পুলিশের হাতে আটক হয়েছে। সে বাগেরহাটের মোল্যাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের মৃত আব্দুস সালাম ফকিরের ছেলে। আর গুরুতর আহত তৃষা আক্তার জেঠুয়া ব্র্যাক অফিসের মাঠ সংগঠক হিসেবে কর্মরত রয়েছে। সে খুলনার খালিশপুর এলাকার আব্দুল করিমের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এক কন্যা সন্তানের জননী তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তালার জেঠুয়া শাখায় মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে বাবলুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে বড় ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় লোকজন তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তালা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত থাকা চিকিৎসক ডাঃ জোর্তিময় সরকার জানান, গুরুতর জখম তৃষা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5