সাতক্ষীরার তালার ছেলে তানভীর হোসেন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক
একজন স্বপ্নবাজ তরুনের দৃষ্টান্ত, প্রত্যন্ত এলাকার নিন্ম মধ্যবিত্ত পিছিয়ে পড়া পরিবারের ব্লাক ডায়মন্ড, কর্মঠ তরুন তানভীর হোসেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন সাতক্ষীরার তালা উপজেলার ইউনিয়নের হরিহরনগর গ্রামের ছেলে তানভীর হোসেন ৷ পিতা মোঃ রুবেল শেখ ও মাতা রহিমা বেগমের একমাত্র সন্তান তানভীর হোসেন, খেশরা এইচএমএস মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজ হতে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ৷
পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন
৷ ১৪ এপ্রিল ১৯৯৭ জন্ম নেয়া অদম্য সংগ্রামী মেধাবী তানভীর হোসেন, উপজেলার একটি নিভৃত অজপাড়া গ্রাম থেকে বেড়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাজকর্ম বিভাগের প্রভাষক নিযুক্ত হয়েছেন।
একাডেমিক রেজাল্ট,লিখিত পরীক্ষা ও মৌখিক ভাইভার মত ধাপগুলোতে মেধার স্বাক্ষর রেখেছেন। গত ১১/০৮/২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৫৪১ তম সিন্ডকেট সভা তাকে শিক্ষক হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। কর্মজীবনে তিনি সমাজসেবা অধিদফতর ও সবশেষ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি) স্কুল এন্ড কলেজে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে কর্মরত ছিলেন। তার এই সাফল্যে স্থানীয় মানুষ উচ্ছ্বাসিত। ৷
জাগরণ বার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা, শিক্ষাকতার এই মহান পেশাকে তিনি নিয়ে যাবেন জনকল্যাণমুখী জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম তৈরীর ব্রত নিয়ে।
নবনিযুক্ত এই শিক্ষক সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।