তালায় ৩ লক্ষ টাকার ফুটবল খেলার ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহাসিক চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত। শনিবার (২২আগষ্ট) বিকাল ৪টায় সামাজিক সংগঠন ছায়াবীথির আয়োজিত এ টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও তালা উপজেলা সমিতি ঢাকা’র সিনিয়র সভাপতি এম এ গফুর।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মফিদুল হক লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম।

সামাজিক সংগঠন ছায়াবীথির সভাপতি সাইদুর রহমান সাঈদের পরিচালনায় টুর্নামেন্টে অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন ছায়াবীথির সাধারন সম্পাদক শিক্ষক নাহিদ নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ,  যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন জুয়েল, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান সাগর প্রমুখ।

এসময়ে তালা উপজেলা সমিতি-ঢাকা এর স্মরণিকা অনুষ্ঠানের সভাপতি জালালপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এম মফিদুল হক লিটুর হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিঃ সরদার এম এ গফুর।

উক্ত খেলায় কেশবপুর ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে বিজয়ী হন খুলনার রুপসা ফুটবল একাদশ।

##