তালায় শিক্ষার উন্নয়নে একদিনে ৩৭ টি স্কুল-কলেজের এমপিওভুক্ত করেছিলাম || শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

যখন জনপ্রতিনিধি ছিলাম তখন তালা উপজেলায় শিক্ষকদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি এবং এমপিওভুক্ত করেছি। তালায় শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে একদিনে ৩৭ টি স্কুল-কলেজের এমপিওভুক্ত করেছিলাম । যা ছিল আমার জীবনের চরম প্রাপ্তি । একদিনে এত সংখ্যক স্কুল কলেজের  এমপিওভুক্ত করা বাংলাদেশের  ইতিহাস নজিরবিহিন। যা করতে পেরেছিলাম শুধুমাত্র আপনারা সুযোগ করে দিয়েছিলেন বলে । আমি এ এলাকায় কাজ করতে চাই। আমার দ্বারা কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে না। আবারো  নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।

তালায় শিক্ষকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তালা উপজেলা শিক্ষকবৃন্দের আয়োজনে কুমিরা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান সভাপতিত্বে ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি রেহেনা খানম, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,  অধ্যাপক মোশারফ হোসেন  প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

##