তালায় সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করলো সোনালী ব্যাংক পিএলসির তালা শাখা। তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গ্রাহক সেবা পক্ষ’র উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি তালা শাখা প্রধান এজিএম মো. আবদুর রাজ্জাক। এ সময় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোবিন্দ কুমার সাধু, অফিসার মোঃ সানিউল ইসলাম এবং শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
##