জন্মভূমি কেশবপুরে শ্রাবণ আসছে আজ

ব্যাপক প্রস্ততি এলাকাবাসির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আজ তার নিজ জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলায় আসার কথা রয়েছে। তার আগমনকে স্বাগত জানাতে পুরো উপজেলাকে বাড়তি ভাবে সাজিয়েছেন কেশবপুরবাসি।

ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা । গেল কয়েকদিন ধরে লাগাতার দেওয়া হচ্ছিল মিছিল মিছিল সমাবেশ । ঘরের ছেলেকে বরণ করে নিতে এক চিমটি ও কমতি রাখতে চাইছিলো না কেশবপুর আপামর জনগণ । অবশেষে সব জল্পনার-কল্পনার অবসান হতে যাচ্ছে আজ ।

আজ দুপুর নাগাদ যশোরে পৌছানোর কথা রয়েছে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের । সেখানে প্রয়াত মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারতের করে তিনি রওনা হবেন কেশবপুরের উদ্দেশ্যে । পরে উপজেলায় পথসভা, প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত ও কয়েকটি ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার ।

শ্রাবণের এই আগমণে কেশবপুর উপজেলা ছাড়াও পাশ্ববর্তী উপজেলাগুলোর দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন জনতার মধ্যে বাড়তি উৎসাহের সৃষ্টি হয়েছে।
##