শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জীবনের শেষ দিন পর্যন্ত কেশবপুরবাসিকে আগলে রাখবো: শ্রাবণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয়ে বহু চড়াই উৎরায় পেরিয়ে ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব পালন শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের সর্ব্বোচ্চ পদ সভাপতি দায়িত্ব পালন করেছি। শতাধিক মামলার বোঝা কাধে নিয়ে জীবনের ২৪টি বছর আন্দোলন সংগ্রাম করে আপনাদের সাথে পার করেছি তবুও কোনদিন আমি নেতাকর্মীদের ছেড়ে যায়নি।
ফল স্বরুপ পেয়েছি সারা বাংলাদেশের ছাত্র-জনতার নিঃস্বার্থ ভালবাসা । যা আমাকে যুগিয়েছে প্রেরণা, শুক্তি, সাহস। শিখিয়েছে দেশসেবা, জনসেবা, মানুষকে ভালবাসা। তাই আমি এবার এসেছি কেশবপুরের মানুষের মন জয় করে ভালবাসা নিতে, তাদের পাশে দাড়াতে । আপনারা যে ভালবাসা আমাকে দিয়েছেন কথা দিলাম, শরীরের শেষ রক্তবিন্দু থাকা অব্দি আমি আপনাদের পাশে থাকবো, কখনও ছেড়ে যাবো না।
এসময় তিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, বিএনপি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে দল, মত, ধর্ম-বর্র্ণ, গোষ্ঠি নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা চায় ।
যশোরের কেশবপুর উপজেলা সদরের গাজীর মোড়ে উপজেলাবাসি আয়োজিত এক পথসভায় এসমস্ত কথা বলেন তিনি। এদিন বেলা ১২ টায় যশোরে পৌছে বর্ষীয়ান বিএনপি নেতা, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের শেষে নিজ জন্মভ‚মি কেশবপুর উপজেলায় রওয়ানা দেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। কেশবপুরে পৌছালে দলীয় নেতাকর্মীসহ উপজেলার হাজারো সাধারন জনগণ তাকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানান। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি উপজেলার মজিদপুর ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যন প্রয়াত আবু বক্কর আবু’র কবর জিয়ারত করতে যান । পরে আবারো কেশবপুরে ফিরে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণে অনুষ্ঠানে যোগদান করেন।
##