শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • বিএনপি হছে ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

বিএনপি হছে ফিনিক্স পাখির মতো, উড়ে এসে জুড়ে বসা দল নয়: মির্জা ফখরুল

image_print
image_print

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই পালাতে বাধ্য হয়েছে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি।

তিনি আরও বলেছেন, ‘দেশের সব অর্জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছে এবং তার দেখানো পথেই বিএনপি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এমন কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অনেক ষড়যন্ত্র চলছে। মিথ্যা অপবাদ ও অপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ৪৭ বছর—যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি, বাংলাদেশকে। নানা নির্যাতন-নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি। এই দল ফিনিক্স পাখির মতো। একে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপি সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসেনি।’

তিনি বলেন, ‘আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, যা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার রাষ্ট্রে পরিণত করেছিলেন।’

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৬ সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বলে উল্লেখ করেন তিনি।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5