আমার স্বপ্ন নিজ এলাকা কেশবপুর উপজেলাবাসির সেবা করা : ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

কেশবপুর  উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে

আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই । আমি আপনাদের সেবা করে মন জয় করতে এসেছি। সারাদেশের মানুষের সেবা করেছি ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। এবার এসেছি আপনাদের মন জয় করতে । কথা দিচ্ছি কোনদিন আপনাদের ছেড়ে যাবো না, আমৃত্যু আপনাদের সেবা করবো । এভাবে কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যশোরের কেশবপুর উপজেলার কৃতি সন্তান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

আজ রবিবার (২১সেপ্টেম্বর) বিকালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা আপনাদের মাঝে পৌছে দিতে আমি কেশবপুরে এসেছি। নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা অগ্রনী ভ‚মিকা রাখবে । কেশবপুরে কোন দখলবাজ, চাঁদাবাজদের আশ্রয় দেওয়া হবে না। কেশবপুরে মানুষ ভয়হীন ভাবে শান্তিতে বসবাস করবে । এই বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার স্বপ্ন, নিজ এলাকা কেশবপুর বাসির সেবা করা । এ সেবা করার সুযোগ পাওয়ার জন্য আমি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এসময় তিনি আশা করেন, বিএনপির মনোনয়ন পেলে ৪৬ বছর ধরে হারানো যশোর-০৬ কেশবপুর আসনটি পুনরুদ্বার করতে পারবেন তিনি।

এদিকে, শ্রাবণের আগমনে খুশি হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা । তাদের দাবী, শ্রাবণের আগমনে গ্রæপিংয়ের থাবায় নিস্ক্রিয় কেশবপুর বিএনপিতে নতুন করে প্রাণের সঞ্জার হয়েছে। তার নেতৃত্ব পেলে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকবে বলে আশাবাদী তারা।
সাগরদাঁড়ী টেকনিক্যাল স্কুল মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাগড়দাঁড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাষ্টার আমানত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ প্রমুখ।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। একনজর ঘরের ছেলে শ্রাবণকে দেখতে সুযোগের হাতছাড়া করেনি সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার হাজারো সাধারন জনগন।
##