তালায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ: গ্রেফতার ১
তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রবিবার দিবাগত রাতে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের শামীম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ তরুণী রবিার তালা থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে রাতেই পুলিশ শামীমকে আটক করে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তরুণীকে ধর্ষণ করে আসছিল শামীম। বর্তমানে ভুক্তভোগী ঐ নারী চার মাসের অন্তঃসত্ত্বা।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।