শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিতে ব্যর্থ হয়ে জামায়াতে যোগদান ১৫ ব্যাক্তির : জেলা বিএনপির বিবৃতি

সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিতে ব্যর্থ হয়ে জামায়াতে যোগদান ১৫ ব্যাক্তির : জেলা বিএনপির বিবৃতি

image_print
image_print

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের সুবিধাভোগী ১৫ ব্যাক্তি ৫আগষ্ট পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে জামায়াতে যোগদান করেছেন বলে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি। সম্প্রতি চ্যানেল ২৪ এর অনলাইন সংস্করণে প্রকাশিত সাতক্ষীরায় বিএনপির ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে এমন বিবৃতি দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওই সংবাদে যাদেরকে বিএনপি নেতা বলে পরিচয় করানো হয়েছে আদতে তারা কখনোই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলনা । বরং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তারা বিভিন্ন সুবিধাভোগী ছিল এবং গত ৫ ই আগষ্ট পরবর্তী সময়ে তারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখে । কিন্তু আওয়ামীলীগের দোসর হওয়ার কারণে স্থানীয় বিএনপি তাদেরকে কোন ভাবেই প্রশ্রয় দান করেনি। যে কারণে তারা বিএনপিতে যোগদানে ব্যর্থ হয়ে বিকল্প পথ খুঁজে নেয়।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক কোন রকম যাচাই বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা দুঃখজনক । সাতক্ষীরা জেলা বিএনপি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে আগামীতে এ ধরনের সংবাদ প্রচারের পূর্বে জেলা বিএনপির দায়িত্বশীল ব্যাক্তিদের কাছ থেকে যাচাই-বাছাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।
##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...