দুর্গাপূজায় মন্দির ও সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলায় শান্তি-শৃংখলা বজায় রাখতে ও দূর্গাপূজার মন্দির এবং সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা মূলক বিজ্ঞপ্তি দিয়েছেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল । বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাদ্দাম হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপিতে উল্লেখ করা হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দেেলর পক্ষ জেলার সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্র্মীদের স্ব-স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ দূর্গাপূজায় মন্দির ও সনাতন ধর্মীয় লোকজনদের নিরাপত্তা সহ যাতে কোন পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানানো যাচ্ছে ।
স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার আহ্ববায়কক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচ দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বাত্নক সহযোগিতা করছেন সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
##