‘শারদীয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব। নির্ভয়ে ধর্ম পালন ও শারদীয় উৎসব ‘দূর্গা পূজাঃ উৎযাপন করার ঘোষনা দেন
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সনাতন ধর্মালম্বীদের সাথে ‘শারদীয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিব, প্রকাশনা সম্পাদক, বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির শারদীয় বার্তা পৌছে দিচ্ছেন সনাতনধর্মীদের কাছে।
১ম দিনে ধানদিয়া ইউনিয়ন, নগরঘাটা ও তেঁতুলিয়া ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন, আয়োজক কমিটির সাথে, সনাতনধর্মালম্বীদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন, আর্থিক সহযোগিতা করেন পাশাপাশি তাদের চাওয়া, দাবীর জন্য, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন। গত ২০০১ থেকে ২০০৬ এমপি থাকাকালীন যেসকল সাহায্য, সহযোগিতা ও বরাদ্দ প্রদান করেন সেগুলো এখনও আন্তরিকভাবে সবাই স্বরন করছেন।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সনাতনধর্মী সকলকে নির্ভয়ে তাদের ধর্ম পালন ও শারদীয় উৎসব ‘দূর্গা পূজা উৎযাপন করার ঘোষনা দেন।
জাতীয়তাবাদী পরিবার সকল সময় প্রস্তুত নিরাপত্তাসহ সব কিছুর জন্য। সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে আমরা ধর্ম বর্ন নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনে অটুক থাকবো।
সাবেক এমপি সংসদীয় আসনের প্রতিটা ইউনিয়নে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রধান করে নিরাপত্তা তদারকি কমিটি করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ। স্ব স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
এই শারদীয় উৎসব উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপ পরিদর্শন করবেন।
##