‘‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০২অক্টোবর) বিকালে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হালীম, ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম আলী, সাংগঠনিক সম্পাদক সুরোত আলী, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সাংবাদিক জুয়েল, তেঁতুলিয়া ইউপি সদস্য মনিরুল ইসলাম মনু, জামায়াত নেতা মোকলেচুর রহমান, যুবদল নেতা শহীদ মোড়ল প্রমুখ ।
উক্ত খেলায় টাইব্রেকারের মাধ্যমে পাঁচরোখী ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওয়াপাড়া ফুটবল একাদশ । খেলাশেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয় । শত শত ফুটবলপ্রেমী জনতার উচ্ছ¡াসিত উপস্থিতিতে শান্তিপূর্ন ভাবে এ খেলাটির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
##





