নারীদের সংসার সামলানোর পাশাপাশি রাষ্ট্র মেরামতে এগিয়ে আসার আহ্বান শ্রাবণের
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের উপস্থিতি বৃদ্ধি ও নারীদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যশোর-৬ কেশবপুর আসনের ৪ নং বিদ্যানন্দকাটী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নারী ভোটারদের সাথে উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ । বৃহস্পতিবার (০৯অক্টোবর) বিকালে তেঘরিয়া সাত্তার মেম্বরের বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, সংসার সামলানোর পাশাপাশি রাষ্ট্র মেরামতের কাজে এগিয়ে আসতে হবে নারীদের । দেশে মোট ভোটারের ৫১ শতাংশ ভোট নারীর আমানত । তাই আগামী সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের গুরুদায়িত্ব নারীদের ভ‚মিকা থাকতে হবে অগ্রণী। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট প্রতিটি নারীর কাছে পৌছে দিতে নেতাকর্মীদের আহŸান জানান।
এসময় তিনি আরও বলেন, ৪নং বিদ্যানন্দকাটী ইউনিয়নের প্রধান সমস্যা জলাবদ্ধতা। পরিকল্পিত পানি নিষ্কাষনের ব্যবস্থা করে এ সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব । বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এ এলাকার জলাবদ্ধতা নিরশনে তিনি অগ্রণী ভ‚মিকা পালন করবেন বলে প্রতিশ্রæতি দেন ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি প্রভাষক ফারুক আযম, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সাবেক ছাত্র ও যুবনেতা মনিরুজ্জামান মনি, যুবদল নেতা শিপন প্রমুখ ।
##