শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

সাতক্ষীরায় মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে স্বাবলম্বী কৃষকরা

image_print
image_print

সাতক্ষীরার মৎস্য ঘেরগুলোতে ক্রমেই বাড়ছে মাছ ও সবজির সমন্বিত চাষ পদ্ধতি। মাছের ঘেরে পানিতে মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে সবজি চাষ করে বাড়তি অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে চাষীরা। ফলে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষে যেমন দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি, তেমন স্বাবলম্বী হচ্ছে শত শত পরিবার।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দু’পাশে চোখে মিলবে নয়নাভিরাম এমন সবুজ দৃশ্য । এতে একই জমির বহুমুখি ব্যবহারে কৃষকদের আয় যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনি দেশের সবজির চাহিদা মেটাতে ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে তালা উপজলোর কৃষকরা রাখছে গুরুত্বর্পূণ অবদান।

তালা উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, উপজেলায় নগরঘাটা ইউনিয়ন ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহ এ ধরনের চাষ ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। উপজেলাজুড়ে ২৭৬ হেক্টর জমিতে মাছ ও সবজির এমন সমন্বিত পদ্ধতিতে চাষ করা হয়েছে। ভেজাল মুক্ত সবজি উৎপাদন করে লাভবান হচ্ছে অনেকেই । তাই ক্রমেই এই পদ্ধতির চাষাবাদে আগ্রহ দেখাচ্ছে চাষিরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা, শাকদাহ বিলে দেখা গেছে শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলের চারপাশে মাচা পদ্ধতিতে করা হয়েছে এমন সবজি ও মাছের চাষ। প্রতিটি মৎস্য ঘেরের আইলে ওপর মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাক চাষে বাম্পার ফলন দেখা দিয়েছে। মাচায় ঝুলছে হাজার হাজার করলা, শত শত লাউ ও কুমড়া। একই সঙ্গে ঘেরের বেড়িবাঁধে লাগানো হয়েছে পুঁইশাক ও ঢেড়শ। উল্লেখযোগ্য কিছু মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর তরমুজ চাষে সফলতা অর্জনের গল্প আছে।

পাটকেলঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, তিন বিঘা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়া ও করলা চাষ করেছেন। মাঘ মাস পর্যন্ত এভাবেই মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে। পানি শুকিয়ে গেলে ধান রোপণ করা হবে। খরচ প্রসঙ্গে তিনি বলেন, তার তিন বিঘা জমির ঘেরে নেট, বাঁশ ও কট সুতা দিয়ে মাচা তৈরিতে ছয় হাজার টাকা খরচ হয়েছে। এখানে উৎপাদিত সবজি বিক্রিতে আয় অর্ধ লক্ষ টাকা ছাড়িয়েছে।
পার্শ্ববর্তী সফল মৎস্য চাষি তরিকুল ইসলাম ভূবনেশ্বর, স্বপন মন্ডল, মইতোষ মন্ডল, অসিত কুমার মন্ডল, তবিবুর রহমান, আমান উল্লাহর ঘেরসহ যতদূর দু’চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ প্রকৃতিকে যেন মনোরম দৃশ্য। প্রত্যেকের ঘেরের মাচায় ঝুলছে করলা, লাউ ও কুমড়া।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত পদ্ধতিতে ঘেরের আইলে সবজি ও নিচে মাছ চাষের জন্য মৎস্য ঘের চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার বেশকিছু এলাকায় সমন্বিত এ চাষ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সহকারী কৃষি কর্মকর্তারা সর্বক্ষণ তদারকি করছে।
##
আজমল হোসেন জুয়েল
০১৭৫৫-১৫৫২৭৯

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5