শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • আড়াই কেজি আটার জন্য আড়াই ঘন্টা লাইনে দাড়িয়ে রাষ্ট্রের মালিক ও সার্বভৌমত্বের উৎসরা

আড়াই কেজি আটার জন্য আড়াই ঘন্টা লাইনে দাড়িয়ে রাষ্ট্রের মালিক ও সার্বভৌমত্বের উৎসরা

image_print
image_print

খাদ্য অধিদপ্তরের আওতাভুক্ত স্বল্প মূল্যের ওএমএস এর আটা কিনতে তালায় দীর্ঘ লাইন পড়ছে। নির্ধারিত দিনের ভোর থেকে বৃদ্ধা নারীসহ গৃহবধুরা লাইনে দাড়াচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়েও অনেকেই আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছে। একই অবস্থা হচ্ছে পুরুষের ক্ষেত্রে-ও। কাজ বাদ দিয়ে আটা কিনতে আসা পুরুষদের অনেকেই ২/৩ ঘন্টা পর পাচ্ছে আড়াই কেজি আটা, অনেকেই তাও না পেয়ে বাড়ি ফিরছে। নিত্যদিনের অমানবিক এই ঘটনায় দরীদ্র জনগোষ্ঠীর মানুষরা চোখে পানি নিয়ে যাবার সময় তা’ দেখে সাধারন মানুষের মানুষরাও আবেগাপ্লুত হয়ে পড়ছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তালা সদরের ওএমএস ডিলার আনোয়ার হোসেন আনু’র আটা বিতরণ কেন্দ্রে যেয়ে দেখা যায়, বৃদ্ধা ও গৃহবধু সহ প্রায় ৩শ নারীর দীর্ঘ লাইন। তাঁরা সকলেই ২৪টাকা কেজি দরের সরকারি আটা নিতে লাইনে দাড়িয়েছে। এঁদের কারও কোলে দুধের শিশু, কোনও নারী একেবারেই বৃদ্ধা আবার কেউ স্ট্রোকজনিত অসুস্থ্যতায় ঠিকমতো হাটা চলা করতে পারেনা। কমদামে সরকারি ৫ কেজি আটা কেনার জন্য যাওয়া-আসা মিলিয়ে ৩০/৪০ টাকা ভ্যান ভাড়া দিয়ে এই গরম এবং রোদের মধ্যে তাঁরা লাইনে দাড়িয়েছেন।

লাইনে দাড়ানো বৃদ্ধা ছবিরোন বিবি জানান, তিনি ভোর ৬টার সময়ে এখানে এসেছেন। বেলা বাড়ার সাথে সাথে তাঁর মতো আরও শত শত নারী এখানে এসেছে আটা কিনতে। শৃঙ্খলা বজায় রাখেতে ডিলারের কর্মীরা নারীদের লাইনে দাড়িয়ে দিয়েছেন। ছবিরোন বিবিসহ এঁদের মধ্যে অনেকেই ৩/৪ ঘন্টা অপেক্ষা করে ১ঘন্টার বেশি সময় লাইনে দাড়িয়েছেন। সেখানে থাকা আলেয়া বেগম বলেন, তিনি খানপুর থেকে ২০ টাকা ভ্যান ভাড়া দিয়ে এসে লাইনে দাড়িয়েছেন। লাইন থেকে সরে গেলে সে আজ আটা নাও পেতে পারে, একারনে রোদে-গরমে কষ্ট হলেও লাইন ভাংছেন না। এনাদের মতো লাইনে দাড়ানো সকলেই একই অবস্থার শিকার।

এবিষয়ে, ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তালায় মাথা প্রতি সর্বোচ্চ ৫ কেজি করে ২৪ টাকা মূল্যে বিক্রি করার জন্য সরকারি ভাবে প্রতিদিন ৫০০ কেজি আটা বরাদ্দ রয়েছে। কিন্তু প্রতিদিন দুর-দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ আটা নিতে আসায় অনেকেই খালি হাতে ফিরে যায়। যেকারনে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সপ্তাহে ৫দিনের মধ্যে ১দিন নারীদের এবং ১দিন পুরুষের আটা দেয়া হচ্ছে। এছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় মাথা প্রতি আড়াই কেজি করে আটা দিয়ে অধিক লোককে আটা দেবার চেষ্টা করা হচ্ছে। তারপরও চাহিদা পুরন না হওয়ায় প্রতিদিন লাইনে থাকা নারী ও পুরুষরা ধাক্কাধাক্কি করে আগে আটা নেবার চেষ্টা করে এবং তাতে প্রায়ই ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া ঠেকিয়ে অল্প আটা অধিক লোককে দিতে হিমশিম খেতে হয় কর্মীদের। এবিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং খাদ্য অফিসারের দৃষ্টি আকর্ষন করেছেন।

এবিষয়ে তালা উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার বলেন, তালা সদরে যে পরিমান আটার চাহিদা রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তিনি বলেন, মাথা প্রতি ৫ কেজি করে আটা দেবার কথা থাকলেও অধিক জনসংখ্যা বিবেচনা করে আড়াই কেজি করে দেয়া হচ্ছে। কিন্তু তাতেও চাহিদা পুরন না হওয়ায় প্রতিদিন শতাধিক দরিদ্র মানুষ দীর্ঘ সময় কষ্ট করার পর খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে। এবিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।

##

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...