কেশবপুরে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর কাজী রওনকুল ইসলাম শ্রাবণ
যারা আমাকে ভাই মনে করেন আপনারা দয়া করে দলের ভিতর বিভাজন তৈরি করবেন না । কেশবপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অনেকেই আছেন যারা আমার থেকেও বিজ্ঞ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তাদের সম্পর্কে কোথাও কোন বিরুপ মন্তব্য করবেন না । আমি এসেছি তারেক রহমানের বার্তা আপনাদের মাঝে পৌছে দিতে । এসেছি মন জয় করে আপনাদের ভালবাসা পেতে । আমার বিশ্বাস, আমি কেশবপুরের জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবো। দল যাকেই মনোনয়ন দিবে সব দ্বিধা বিভক্তি ভুলে আমাদের তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এভাবেই কথাগুলো বলছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
শুক্রবার (১৭অক্টোবর) বিকালে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব হোসেন মল্লিক।।
বিএনপি নেতা সাংবাদিক মনিরুজ্জামান মনি’র প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক মো. মশিয়ার রহমান।
এসময় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুবদল নেতা শিপন প্রমুখ ।
এসময় সভাস্থলে কেশবপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো জনগণ উপস্থিত ছিলেন।
##