মৌলভীবাজারে অর্ধশতাধিক নারীর বিএনপিতে যোগদান

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১৯ অক্টোবর ) উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য রাম দুলালী। তার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নারী বিএনপিতে যোগ দেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন।

যোগদানকারী নারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।