তালায় ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত
তালায় বর্ণাঢ্য আয়োজনে সু-শৃংখল পরিবেশের মধ্য দিয়ে ছাত্র -যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশের সম-সাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন । এছাড়া বিএনপি, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের কর্মকান্ড তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন।
##