তালায় জামায়াত নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে আওয়ামীলীগের দোসর আখ্যা দিয়ে হামলার অভিযোগ
সাতক্ষীরা তালা উপজেলায় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিককে পেটানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪আগষ্ট) রাতে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে এক ধরনের মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম খান নাজমুল হুসাইন । সে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাংবাদিক নাজমুল ইসলাম দাবী করছেন তালা হাসপাতালে ভিতরে সে সহ আরও ১ জন সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। এ হামলার নেতৃত্ব দিয়েছেন তালা সদর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মশিয়ার রহমান ও তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু । তবে কি কারণে এই হামলা চালায় তা উল্লেখ করেননি সাংবাদিক নাজমুল হুসাইন ।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুসাইন ঘটনাস্থলে উপস্থিত উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু’র কাছে জিজ্ঞাসা করছে কেন সাংবাদিকদের উপর এ হামলা করা হলো? তখন যুব জামায়াত সভাপতি উদ্বুধ পরিস্থিতি শান্ত করতে এবং ভুক্তভোগী সাংবাদিককে ঘটনাস্থল থেকে সরে যেতে বলছিলেন। তার কথায় কর্ণপাত না করায় পরক্ষণেই কয়েকজন ব্যাক্তি সেখানে পুনরায় ওই সাংবাদিককে বেধড়ক মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয় যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ।
অপর আরেকটি ভিডিওতে এক নারীও দাবী করেন, নাজমুল হুসাইন ও রাজু আহম্মেদ নামে আরেক সাংবাদিক প্রায়শ তার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল।
ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুসাইন জানান, জামায়াত নেতা মশিয়ার ও যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে পরিকল্পিত ভাবে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে।
সবমিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিও নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটিকে ৫ই আগষ্ট পরবর্তী সময়ে তালার ইতিহাসে সবথেকে নেক্কারজনক ঘটনা হিসেবে দাবী করেছেন ।
এঘটনার বিস্তারিত জানতে, উপজেলা যুব জামায়াতে সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ব্যস্ত পাওয়া যায়।
এবিষয়ে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনা শুনেছি তবে এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেইনি ।
##