শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • বাংলাদেশ
  • জাতীয়
  • প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

image_print
image_print

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি। এমন আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জনগণ যদি দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব। শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য। সেটা পরে আলোচনা হবে।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বিকালে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধপরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত জাতীয় সেমিনারে আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ।

বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে জাতিকে গোড়া থেকে ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি (প্রাথমিক) লেভেল থেকে, সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির ওপরে, মূল্যবোধের ভিত্তির ওপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির ওপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকতে পারব।’

সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীরা হলো একটা সমাজ, রাষ্ট্র ও মানবসভ্যতার ফাউন্ডেশন। ধর্মীয় শিক্ষা হলো সে ফাউন্ডেশনের মূল শক্তি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন এখনই দিতে হবে। অন্যথায় আমরা সব দল মিলে সম্মিলিত কর্মসূচি দিতে বাধ্য হব।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘২৪-পরবর্তী বাংলাদেশে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য আমাদের সভা-সমাবেশ করতে হবে তা আমাদের প্রত্যাশা ছিল না। তবে আমি বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এখনো বড় আন্দোলনে যাইনি, তবে প্রয়োজন যদি হয় ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তাই এখনো বিনয়ী ভাষায় বলছি, অবিলম্বে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’

সেমিনারে আরও বক্তৃতা করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বেফাকুল মাদারিসের মহাসচিব মাহফুজুল হক, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5