শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • বিএনপিতে কোন চাঁদাবাজ ধান্দাবাজের স্থান হবে না – তালায় বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব

বিএনপিতে কোন চাঁদাবাজ ধান্দাবাজের স্থান হবে না – তালায় বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

বিএনপিতে কোন চাঁদাবাজ ধান্দাবাজের স্থান হবে না। বিএনপি জনগণের দল, জনগণের সাথে অন্যায় করলে শক্ত হাতে তাকে প্রতিহত করা হবে। ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি স.ম ইয়াছিন উলাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম  মারুফুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এসকে ফারুক হোসেন প্রমুখ।

এ সময় জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উপজেলা ইউনিটের সুপার ফাইভ ও উপজেলার বারটি ইউনিয়নের সুপার থ্রি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5