শিরোনাম

** সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল সম্পাদক বাবু | ** হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান | ** বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার | ** জিয়া পরিবারের ৩য় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান | ** পুলিশে তথ্যপ্রমাণের ভিত্তিতে তৈরি হচ্ছে গুপ্তদের তালিকা | ** কুমিল্লায় অপ্রতিম আইফোন উদ্ধার, হত্যার ঘটনায় আটক ৩ | ** জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, বরখাস্ত ৬ | ** মোবাইল ফোনের জন্যই অপ্রতীমকে হত্যা: পুলিশ | ** সরকারি প্রশিক্ষনে প্রধানমন্ত্রীর নির্দেশনা | ** প্রতীক্ষার অবসান। ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করলো সরকার | ** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। |

এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

image_print
image_print

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে জোট ও আসন সমাঝোতার রাজনীতি নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। বিভিন্ন জোট ভাঙা ও গড়ার লক্ষণ দেখা যাচ্ছে। তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে সেদিকে দৃষ্টি রাজনৈতিক মহলের। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বিএনপির সঙ্গে জোট করতে পারে এনসিপি।

এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।

মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, যদি আমাদের জোটে যেতে হয়, তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, আমাদের সহযোগিতা করছে, সেই জায়গা থেকে জোটের বিষয়ে চিন্তা করতে পারি। যদি সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। কারণ, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে। আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

##

নিউজে সর্বশেষ

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি মুকুল সম্পাদক বাবু

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ ...

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। ...

হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বেশি দামে ...

বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার

বিরোধী দলের লংমার্চ ঘিরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার ...

Showing Slide 1 of 5