তালা প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজনে সাংবাদিকদের মিলনমেলা

মনোমুগ্ধকর পরিবেশ আর তালার কর্তব্যরত সাংবাদিকদের মিলনমেলার মধ্যে দিয়ে সমপন্ন হলো তালা প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন।  দিনটি উপলক্ষে শনিবার (১নভেম্বর) তালার মাঝিয়াড়ায় অবস্থিত উন্নয়ন প্রচেষ্টার মিনি রিসোর্টে অনাড়ম্বর আয়োজন করে তালা প্রেসক্লাব।

আর এতে অংশগ্রহণ করে তালার কর্তব্যরত তালা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ  হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, নির্বাহী সদস্য সেলিম হায়দার, সদস্য আজমল হোসেন জুয়েল, মোতাহিরুল হক শাহিন, শাহিনুর রহমান, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম দাদুভাই প্রমুখ।

সভায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও সাংবাদিকদের সুরক্ষায় ফান্ড গঠন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

##