তারেক রহমানের জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিনে কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

হাতিরঝিল থানার উলন বাজারে জামিয়া শাইখ জাকারিয়া মাদ্রাসায় কোরআনের পাখিদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল, তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা আনোয়ার সজল, উপল ভূইয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা শাহেদুজ্জামান রুশোসহ অন্যান্য নেতৃবৃন্দ!