শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

ইসিতে ‘উপেক্ষিত’ জাপা, ডাক পায়নি সংলাপেও

image_print
image_print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত প্রায় সব দলের নেতারা ইসির সঙ্গে সংলাপে বসলেও উপেক্ষিত রয়ে গেছে জাতীয় পার্টি (জাপা)।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি। সংলাপে শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদেও ডাকা হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানকে সাম‌নে রে‌খে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা‌কে নিবন্ধন দি‌য়ে‌ছে ইসি। এখন নতুন করে এসব পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে নতুন করে জাতীয় পার্টির সঙ্গে সংলাপের তেমন কোনো সম্ভাবনা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। গতকাল বুধবার পর্যন্ত সংলাপে ৪৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেলেও সংলাপে আসেনি বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি। বাকি ৪৭টি দলকে নিয়ে সংলাপ শেষ করেছে ইসি। প্রতিদিন সকাল ও দুপুরে দুই পর্বে সংলাপ হয়।

ইসিতে এ পর্যন্ত নিবন্ধন পেয়েছে ৫৯টি দল। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির। অর্থাৎ ইসিতে প্রকৃত নিবন্ধিত দল এখন ৫৫টি। সেই হিসাবে সাতটি দলের সঙ্গে সংলাপ নিয়ে ইসির এখনো কোনো সিদ্ধান্ত নেই। জাতীয় পার্টি ছাড়াও ১৪ দলের ছয় শরিক দলের নাম এ তালিকায় রয়েছে।

দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু), তরিকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি। অবশ্য ১৪ দলের শরিক হওয়া সত্ত্বেও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এরই মধ্যে ইসির আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপ করে এসেছে। পাশাপাশি গত বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি) সংলাপে অংশ নিয়েছেন।

জাতীয় পার্টি ও ১৪ দলের ছয় শরিক দলকে শেষ পর্যন্ত সংলাপের বাইরেই রাখা হবে কি না- এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, যাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত দিয়েছিল কমিশন তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এ মুহূর্তে আর কোনো দলের সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন আছে বলে কমিশনের কাছে প্রতীয়মান হয় না।

 

 

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5