কেশবপুরে স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় – ধানের শীষ প্রার্থী শ্রাবণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর সাথে কেশবপুর স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের মত বিনিময় করেছেন।

কেশবপুর পৌর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে আজ ২২ শে নভেম্বর, বেলা ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-৬(সংসদীয় আসন-৯০) এর ধানের শীষের মনোনীত প্রার্থী, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবন।

সহকারী অধ্যাপক আবু হাসান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন আব্দুল গফুর।

প্রধান অতিথিঃ ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবন বলেন,
শিক্ষকদের মর্যাদা রক্ষায় ৩১ দফার যথাযথ বাস্তবায়নে আমার দল বদ্ধপরিকর। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের আজকের দেওয়া দাবীগুলো আগামীর সংসদে এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনারা জাতির বিবেক গড়ার কারিগর শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে মনোনিবেশ করবেন। আমরা একটি সম্মৃদ্ধ শিক্ষিত জাতি গঠনে একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সকল শিক্ষক,কর্মচারী ও কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথিঃ
জনাব কাজী রওনকুল ইসলাম (শ্রাবণ), বিএনপি’র কর্তৃক ধানের শীষ মনোনীত প্রার্থী (যশোর-৬)

বিশেষ অতিথিঃ
আব্দুস সামাদ বিশ্বাস, সভাপতি কেশবপুর পৌর বিএনপি ও সাবেক মেয়র।
মশিউর রহমান, সাবেক আহবায়ক কেশবপুর উপজেলা বিএনপি।
প্রভাষক আলাউদ্দিন আলা, সহ-সভাপতি কেশবপুর উপজেলা বিএনপি ও চেয়ারম্যান সদর ইউনিয়ন।
হুমায়ুন কবীর সুমন, সাংগঠনিক সম্পাদক কেশবপুর উপজেলা বিএনপি ।

সভাপতিঃ
সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসান, আহবায়ক সম্মলিত শিক্ষক কর্মচারী জোট কেশবপুর, যশোর।

সঞ্চালনায়ঃ
জনাব মোঃ আব্দুল গফফার, সদস্য সচিব সম্মলিত শিক্ষক কর্মচারী কেশবপুর, যশোর।

আয়োজনেঃ
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ, কেশবপুর

##