শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, নাম পাল্টে করেছেন বিয়ে

image_print
image_print

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমের টানে ছুটে এসেছেন চীনের তরুণ লি ইয়াং। বাংলাদেশে এসে তিনি নিজের নাম রেখেছেন আবদুল্লাহ। এরপর ফেসবুকে পরিচিত হওয়া কাঠাদিয়া গ্রামের মঞ্জুরি আক্তার জেসিকাকে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতেই বসবাস করছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে লি ইয়াং-এর সঙ্গে পরিচয় হয় জেসিকার। পরে ভাষা ট্রান্সফার অ্যাপের সাহায্যে নিয়মিত কথা বলতে বলতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ছয় মাস আগে থেকেই লি ইয়াং বাংলাদেশে এসে জেসিকাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি নাগরিকদের বিয়ে করে প্রতারণার নানা সংবাদ দেখে জেসিকা শুরুতে রাজি ছিলেন না। পরে চীনা যুবকটি নিজের মা-বাবার সঙ্গে জেসিকার মায়ের কথা বলিয়ে দিলে তারা কিছুটা আশ্বস্ত হন।

১৪ নভেম্বর সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লি ইয়াং। সেখান থেকে জেসিকা তাকে সরাসরি মুন্সীগঞ্জে নিয়ে যান। পরে সদর উপজেলার মীর কাদিম এলাকার একটি কাজি অফিসে ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় লি ইয়াং নিজের নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ’ রাখেন। পরে চীনা দূতাবাসে বিয়ের কাগজপত্রের এফিডেভিট করেন নবদম্পতি।

সরেজমিনে দেখা যায়, জেসিকার বাড়িতে চলছে উৎসুক মানুষের ভিড়। বাড়ির বাইরে বের হলেই আবদুল্লাহকে ঘিরে ধরছেন স্থানীয়রা। জেসিকা জানান, তারা তিন বোন ও এক ভাই। বাবা তিন বছর আগে মারা গেছেন। এসএসসি পাস করে তিনি মা ও ছোট ভাইকে নিয়ে থাকতেন।

জেসিকা জানান, আবদুল্লাহ আমাকে অনেক বুঝিয়েছে। বলেছে, সবাই খারাপ নয়। ছয় মাস ধরে বারবার বাংলাদেশে আসতে চাইছিল। আমি নিষেধ করলেও সে বলেছে, আমাকে ছাড়া তার চলবে না। তাই শেষ পর্যন্ত এসেছে, এবং আমরা বিয়ে করেছি।

তিনি আরও বলেন, আবদুল্লাহ এক মাস মেয়াদি ভিসায় বাংলাদেশে এসেছেন। জেসিকার ভিসার প্রসেসিং চলছে। ভিসা পেলে তিনি স্বামীর সঙ্গে চীন চলে যাবেন। সে বলেছে, চীনে গিয়ে যদি আমার মন খারাপ হয়, তবে আবার আমাকে বাংলাদেশে নিয়ে আসবে।

পরিবারের সদস্যরা জানান, আবদুল্লাহ খুব সহজ-সরল এবং ভদ্র স্বভাবের। তিনি স্থানীয়দের মতোই পরিবারের সঙ্গে একই খাবার খাচ্ছেন। মাছ খেতে তার বিশেষ পছন্দ।

জেসিকার এক ফুফু বলেন, মেয়েটা কোনো ভুল করেনি। ধর্ম অনুযায়ী বিয়ে করেছে। সম্পর্কটাও পবিত্র। আমরা তাদের জন্য দোয়া করি।

স্থানীয় বাসিন্দা বিপু মাদবর জানান, আমার ভাতিজির সঙ্গে চীনা যুবকের সম্পর্ক ছিল। প্রেমের টানে সে বাংলাদেশে এসেছে। তার আচরণ খুবই ভদ্র।

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুবকের প্রকৃত নাম মি. লি ইয়াং। বাবার নাম লি গুয়াং। তিনি চীনের রাজং সিটির নানজিয়াং কান্ট্রির বাসিন্দা। সম্পর্কের একপর্যায়ে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেন এবং বর্তমানে স্ত্রী জেসিকাকে নিয়ে কাঠাদিয়ায় অবস্থান করছেন।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার পর আমরা প্রথমে শুক্রবার রাতে পুলিশ পাঠাই। পরে আবার গোয়েন্দা পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5