শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • Feature
  • খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই

খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই

image_print
image_print

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, পূর্ব পরিকল্পনা বদলে তিনি জরুরিভিত্তিতে দেশে ফিরতে পারেন। যদিও নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর গুরুতর অসুস্থতার খবর বিএনপি নেতা–কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। লন্ডনে থাকা তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন। মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. জুবাইদা চিকিৎসা-সংক্রান্ত রিপোর্টও নিয়মিতভাবে পাচ্ছেন। এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার হাসপাতালেই অবস্থান করছেন।

শুক্রবার বিকেল ও রাতে দু’দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা রাতভর হাসপাতালে ভিড় করেন এবং চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সে প্রেক্ষাপটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার বিষয়ে তারেক রহমানের পরিকল্পনা আগে থেকেই আলোচনায় ছিল। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারেও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

দলীয় সূত্র আরও জানায়, ১৭ বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তাঁর নিরাপত্তা, বাসভবন সংস্কার, অফিস প্রস্তুতকরণসহ সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে। পরিকল্পনা ছিল ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সরাসরি ঢাকায় আসবেন তিনি।

তবে খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা সেই পরিকল্পনা বদলে দিতে পারে। শীর্ষ নেতাদের মতে, পারিবারিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে আগের নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হতে পারে।

##

 

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...