শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

পাসপোর্ট ও অনুমোদন পেয়েছে তারেক রহমানের আদরের সেই পোষা বিড়াল

image_print
image_print

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।‌ ফলে তিনি দেশে ফিরলে তাঁর সাথে আদরের সেই পোষা বিড়ালটিকে নিয়ে আসবেন কি-না তা নিয়ে জল্পনা ছড়াই নেটিজেনদের মাঝে।

এরইমধ্যে তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেশে আসার জন্য পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে আলোচিত সেই বিলাতি বিড়ালটি। যা থেকে সহজেই বোঝা যাচ্ছে, সপরিবারেই দেশে ফিরছেন তারেক রহমান। আর সঙ্গে নিয়ে আসছেন আদরের বিড়াল জিবুকেও।

বিভিন্ন সময় তারেক রহমানের বিড়ালের সাথে খুনসুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে‌ন তিনি। বিভিন্ন সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পছন্দের প্রাণীর সাথে অসাধারণ মুহূর্ত কাটানোর কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। পশুর প্রতি ভালোবাসার এমন দৃশ্য মানুষের মনোযোগ কাড়ে। ফলে দলীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে বেশ পরিচিত ও আলোচিত হয়ে ওঠে বিড়ালটি।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর পোষা বিড়াল এবং প্রাণীপ্রেমের বিষয়ে কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালসহ তাঁর ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি হেসে বলেছিলেন যে, বিড়ালটি আসলে তাঁর মেয়ের বিড়াল। তবে, এখন এটি পরিবারের সবারই হয়ে গেছে এবং সবাই তাকে খুব আদর করেন।বিড়ালটির নাম তিনি জিবু বলেও উল্লেখ করেছিলেন।

ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেন যে, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতি সবকিছুর প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন যে, প্রকৃতি এবং এর ভারসাম্য না থাকলে মানুষের বেঁচে থাকা কষ্টকর।
##

 

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5