তালার তেরছি গ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :
তালা উপজেলার ৫নং তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেরছি গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে ০১ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাবল’র সভাপতিত্বে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান আলী মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আবুল হোসেন, সাধারন সম্পাদক ময়েজ উদ্দীন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আজমল হোসেন জুয়েল, ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আবু সাঈদ মোড়ল, বিএনপি নেতা আব্দুল হাকিম, আশরাফুল মাহমুদ, জিল্লুর রহমান, রফিকুল ইসলাম, ফারুকুল হোসেন, আকতারুল ইসলাম, শিক্ষক নেতা মারুফ হোসেন, ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ । দোয়া মাহফিল পরিচালনা করেন তেরছি কাজীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রসঙ্গত, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
##