তালায় নবাগত ইউএনও’র সাথে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহ’র সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার  (ইউএনও) তারেক হাসানের সাথে সাক্ষাত করেছেন, সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বুধবার (৩ ডিসেম্বর ) সকাল ১১ টার সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান,সাংবাদিক মতিউর রহমান প্রমুখ।

এ সময় উভয়ই তালাকে একটি সুখী,সমৃদ্ধশালী, মাদক মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অভিব্যক্তি ব্যক্ত করেন। অবহেলিত এ জনপদকে কি ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এজন্য উভয়ই প্রশাসন ও রাজনৈতিক সহযোগিতা কামনা করেন।