শিরোনাম

** তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১ | ** শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় | ** হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু | ** সব শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির, সময়সীমা ৪ জুন | ** ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলার অভিযোগ | ** হাটে গরু আছে, ক্রেতা নেই | ** ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমেদ | ** নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ, যা জানালেন মির্জা ফখরুল | ** আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন | ** সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা | ** খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় সাতক্ষীরায় সাংবাদিকদের বিবৃতি | ** নারীদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: যশোরে প্রধানমন্ত্রী |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

image_print
image_print

সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার সময় তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মোঃ আনিছুর রহমান জানান, প্রায় ৫ মাস আগে কলারোয়া উপজেলার বাকসা গ্রামের জাফ্ফার বিশ্বাসের ছেলে মাতিন বিশ্বাস (রনি) এর সঙ্গে তাঁর মেয়ে সুমি খাতুন (১৮) এর বিয়ে হয়। বিয়ের সময় আংটি, মোবাইল ফোন ও আসবাবপত্র দেওয়া হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল।

তিনি অভিযোগ করেন, যৌতুকের সেই মোটরসাইকেলের দাবিতে তাঁর মেয়েকে শ্বশুর জাফ্ফার বিশ্বাস ও শাশুড়ি মুসলিমা বেগম নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় এক মাস আগে নির্যাতনের পর মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয়, “মোটরসাইকেল না দিলে এ বাড়িতে থাকতে পারবে না।” পরে অনেক অনুরোধ ও সমঝোতার পর মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হয়।

গত ০১ ডিসেম্বর রাত ১১টার দিকে নিহতের বেয়াই জাফ্ফার বিশ্বাস ফোন করে জানান যে তাঁর মেয়ে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে’। খবর পেয়ে রাতেই সেখানে গিয়ে পরিবার দেখতে পান সুমি খাতুন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

অভিযোগ করেন আনিছুর রহমান—মেয়েকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করা হতো। বিষয়টি তার স্বামীকে জানাতে চাওয়ায় শ্বশুর-শাশুড়ি বিষয়টি টের পেয়ে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখে বলেও দাবি করেন তিনি।

তিনি তাঁর মেয়ের হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ন্যায়বিচার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজে সর্বশেষ

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ \ গুরুতর আহত ১

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়ায় মঙ্গলবার (২৬মে) সকালে পিকআপ ও মোটর সাইকলের সংঘর্ষে নাসিম ফকির(৩২) নামের এক যুবক নিহত এবং মেহেদী ...

শনিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার ...

তালায় নারীকে পিটিয়ে জখম করলো আওয়ামী লীগ নেতা

তালায় জমি জমা বিরোধের জের ধরে এক মধ্য বয়সী নারী কে পিটিয়ে জখম করেছে আওয়ামীলীগ নেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ২১ ...

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১১ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ ...