তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন
সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে র্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা
অনুষ্ঠানে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এরমধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তালা প্রেসক্লাবের সক্রিয় সদস্য শিরিনা সুলতানা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হন।
এছাড়া অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল নারী রূপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ এবং নির্যাতিতা থেকে স্বাবলম্বী হয়ে ওঠা নারী ফরিদা বেগমও অদম্য নারী পুরস্কারে সম্মানিত হন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিভিন্ন সামাজিক সংগঠনের নারী প্রতিনিধি ও স্কুল,কলেজের শিক্ষার্থীবৃন্দ।
ইউএনও জনাব তারেক হাসান বলেন, নারীরা আমাদের তথা সমাজ রাষ্ট্রের অর্ধাঙ্গ। নারীর উন্নয়ন ছাড়া আমাদের সমাজ, রাষ্ট্রের গুনগত উন্নয়ন অসম্ভব। তিনি নারীদের মেধা,মনন, কর্ম ও সাহস নিয়ে প্রতিভা বিকাশের পথে নিরন্তর এগিয়ে চলতে হবে। তালা উপজেলা প্রশাসন নারীর সফলতা অর্জনের পথে সকল সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত ও বদ্ধপরিকর।

##