শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

image_print
image_print

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত দেড়টার দিকে দুজনের লাশ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান।‎ তারা হলেন প্রবাসফেরত মাসুদ রানা (৩০), মোটরসাইকেলচালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, শনিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে মাঝ নদীতে পড়ে যায় ট্রাকসহ চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। এর মধ্যে রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু হয়।

ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের লাশ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের শরীর পানির নিচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তোলা হয়। পুলিশে ধারণা, ফেরির পাখায় আটকে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়েছে।

‎মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। তিনি এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে এসেছেন। আবারও সেখানে যেতে নারায়ণগঞ্জে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

ফেরিঘাটের নদীর পূর্ব পার থেকে যানবাহন নিয়ে ফেরিটি পশ্চিম পারে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে গেলে ট্রাকচালক গাড়ি চালু করেন। ধারণা করা হচ্ছে, চালক নিউট্রাল না করে স্টার্ট দেওয়ার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এ সময় সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটসাইকেল নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়।

##

নিউজে সর্বশেষ

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

Showing Slide 1 of 5