ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় ও উৎসব ভাতার ব্যবস্থা করবে বিএনপি
তিনি বলেন, সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে ইমাম-খতিব-মুয়াজ্জিন, তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ও উৎসব ভাতার ব্যবস্থা করবো। তাদের জন্য যে ট্রাস্ট আছে সেগুলো শক্তিশালী করার জন্য ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।