তালায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল || দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল হোসেন ও তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আজমের পিতা সৈয়দ নজরুল ইসলাম বকুল (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। গতকাল দিবাগত রাত ১১ টার দিকে বার্ধক্য জনিত কারণে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
সোমবার ( ২৯ডিসেম্বর) জোহরবাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার জানাজায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,  তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফুল ইসলাম,  জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মফিদুল হক লিটু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা থানার ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক আজমল হোসেন জুয়েল, সালমান আব্রাহাম রাসেল, ছাত্রনেতা আব্দুল হালিম, এস এম রানা প্রমুখ।
##