শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

ফ্রিজ দ্রুত নষ্ট হওয়ার ৫টি সাধারণ কারণ

image_print
image_print

দৈনন্দিন জীবনে খাবার সতেজ রাখতে এবং গৃহিণীদের কাজের চাপ কমাতে ফ্রিজের বিকল্প নেই। তবে সঠিক যত্নের অভাব এবং কিছু সাধারণ ভুলের কারণে শখের এই প্রয়োজনীয় যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

ফ্রিজ ইঞ্জিনিয়ারদের মতে, মূলত পাঁচটি প্রধান কারণে একটি ফ্রিজ অকালেই তার কার্যক্ষমতা হারায়।

এর মধ্যে অন্যতম হলো ফ্রিজের কনডেন্সার কয়েল নিয়মিত পরিষ্কার না করা। ফ্রিজের পেছনে বা নিচে থাকা এই কয়েলটি গরম বাতাস বাইরে বের করে দেয়। এখানে ধুলোবালি জমলে মেশিনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা ফ্রিজের আয়ু কমিয়ে দেয়। তাই নিয়মিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কয়েল পরিষ্কার রাখা জরুরি।

ফ্রিজের দরজার চারপাশের রাবার সিলটি ভেতরের ঠান্ডা বাতাস আটকে রাখতে সাহায্য করে। অনেক সময় অবহেলার কারণে এই সিল নষ্ট হয়ে যায়, ফলে ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং তাপমাত্রা বজায় রাখতে ফ্রিজকে বাড়তি শক্তি খরচ করতে হয়। এটি ফ্রিজ নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ।

রাবার সিল ভালো রাখতে নিয়মিত ভেজা কাপড় দিয়ে মোছা এবং প্রয়োজনে সামান্য ভেসলিন ব্যবহার করা যেতে পারে।

এছাড়া ফ্রিজের ভেতরের ভেন্ট বা বাতাস চলাচলের পথ আটকে রাখাও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভেন্টের সামনে বড় বাসন বা গাদাগাদি করে খাবার রাখলে ঠান্ডা বাতাস চলাচলে বাধা পায়, যা পরোক্ষভাবে ফ্রিজের ওপর চাপ বাড়ায়।

বছর পার হলেও মেয়াদ শেষ হয় না যে ৫ খাবারের ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ একেবারে খালি রাখা যেমন ঠিক নয়, তেমনি অতিরিক্ত জিনিস দিয়ে গাদাগাদি করে রাখাও ক্ষতিকর।

ফ্রিজ তিন-চতুর্থাংশ ভর্তি রাখা সবচেয়ে আদর্শ অবস্থা, যা বাতাস চলাচলে সহায়তা করে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখে।

এছাড়া বারবার ফ্রিজের দরজা খোলার অভ্যাসও যন্ত্রটির দ্রুত ক্ষতির কারণ হতে পারে। প্রতিবার দরজা খোলার ফলে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং কম্প্রেসারকে পুনরায় তাপমাত্রা ঠিক করতে অতিরিক্ত কাজ করতে হয়।

এই অভ্যাস দীর্ঘমেয়াদে কম্প্রেসারকে দুর্বল করে দেয়। তাই ফ্রিজ দীর্ঘ সময় ভালো রাখতে সঠিক নিয়ম মেনে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

##

নিউজে সর্বশেষ

শাহবাগের ফুটপাত থেকে অবশেষে নিজের ঘরে ফিরলেন গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগের ফুটপাত থেকে অবশেষে নিজের ঘরে ফিরলেন গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান∼ শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় বসবাস ...

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

Showing Slide 1 of 5