তালা উপজেলা সমিতি-ঢাকা এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

আজ ৯ জানুয়ারি, রোজ শুক্রবার ২০২৬ মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত স্বনামধন্য বিনোদন স্পট “হুমায়ুন পার্ক এন্ড রিসোর্ট এ ঢাকায় বসবাসকারী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তের জেলা সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহি উপজেলা তালা উপজেলা সমিতি-ঢাকা এর বার্ষিক বনভোজন।

প্রায় ৫০০ তালার সন্তানদের নিয়ে এই বার্ষিক বনভোজন, গেটটুগেদার অনুষ্ঠানটি ছিলো প্রানবন্ত ও আঞ্চলিকতার একটি ভালোবাসা চিত্র। অনুষ্ঠান সকাল ১০ টা থেকে শুরু করে দিনব্যাপী কয়েকটি পর্বে সাজানো মিলনমেলা রাতে গিয়ে শেষ হয়। পর্ব গুলো ছিলো পার্কে প্রবেশের পর আসন গ্রহন, অংশগ্রহণকারীদের পরিচয়, সকালের নাস্তা গ্রহন, ফুল দিয়ে বরণ, সমিতির বার্ষিক কর্মকাণ্ড ও হিসাবের রিপোর্ট পেশ, বার্ষিক স্মরণিকা প্রকাশ ও বিতরন, শিক্ষার্থী, ছোট বড় শিশুদের, সংসারী নারীদের, যুবক প্রবীনদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা, জুম্মার নামাজের বিরতি, দুপুরের খাবার গ্রহন, চিত্র অংকন, কবিতা আবৃতি, কৌতুক, হামদ-নাত শিশু ও শিক্ষার্থীদের, ফটোসেশান, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান তালার শিল্পীদের নিয়ে, সর্বশেষ রেফেল ড্র, সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা।

তালা উপজেলা সমিতি-ঢাকা এর সম্মানিত সভাপতি ড. মোল্লা রেজাউল করিম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেন এর সঞ্চালনায় এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর এর তদারকি এবং ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটির আন্তরিক প্রচেষ্টায় বিরাট কর্মযজ্ঞ সুন্দর, সাবলীলভাবে শেষ করা সম্ভব হয়।
বার্ষিক বনভোজনে তালা উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, ব্যবসায়িক,সামাজিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল,প্রকৌশল, কলেজ,স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তালা উপজেলা সমিতি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক, সামাজিক, চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাড়িয়ে চলেছে পরামর্শ, অর্থ সহযোগিতার মধ্য দিয়ে।
এবং প্রতি বছর সমিতি বার্ষিকী বনভোজন, ইফতার ও দোয়া অনুষ্ঠান পালন করে থাকে।
এধরনের মিলনমেলায় উপস্থিত হয়ে কর্মব্যস্ততায় হারিয়ে যাওয়া মানুষগুলো একটি মনজুড়ানো পরিবেশে সময় পার করতে পারে, বহুদিন, বহু বছর পর নিজের এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষগুলো একটা জায়গা স্বল্প সময়ে দেখা সাক্ষাৎ, গল্প, পরিকল্পনা, নিজেদের মধ্যে পরিচিত হওয়া, নিজেদের সুবিধা অসুবিধার সহযোগী হয়ে ভাগাভাগি করার এই অপূর্ব সুযোগ আসলেই বলে বুঝাতে সম্ভব হয়না এমনটাই অভিমত অংশগ্রহণকারী তালার সন্তানদের।