বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরঞ্চলের জেলা সফর স্থগিত

“বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪’এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জেয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হচ্ছে।”


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি