সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্নমতের কারোর কোনো ক্ষতি হতে দেওয়া হবে না–হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সকলের প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি । তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট

আজ রবিবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমি কাজের ছেলে কাজ করার সুযোগ চাই, তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান। 

হাবিব বলেন, ধানদিয়া সাগরদাঁড়ি সংলগ্ন কপোতাক্ষ নদের উপর ব্রীজ করার ঘোষনা দেন,  কলারোয়া বাইপাস সড়ক নির্মাণ, আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা করার কথা বলেন, এসময় এম্পি থাকাকালীন কলারোয়া তালায় উন্নায়নমূলক কাজের কথা তুলে ধরেন।

 

তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রওশন গাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতই,মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারন সম্পাদক রাকিব, তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নাগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান মহাব্বাত সরদার , জুগিখালি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারনার দায়িত্বপ্রাপ্ত যুবনেতা এম এম মারুফ উল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাতক্ষীরা জেলা ছাত্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।।

এর আগে বিকালে ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে বিএনপির জনসভায় জনসমুদ্র, প্রধান অতিথি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বক্তব্য রাখেন।

##