শিরোনাম

** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান | ** আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়তে হবে: হুইপ বকুল |
  • দেশজুড়ে
  • জেলার খবর
  • বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, স্বাধীনতার পক্ষের শক্তি,আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-হাবিবুল ইসলাম হাবিব

বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, স্বাধীনতার পক্ষের শক্তি,আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান-হাবিবুল ইসলাম হাবিব

image_print
image_print

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই সকলের প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি । তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল ও দেয়াড়া ইউনিয়নের  মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমি কাজের ছেলে কাজ করার সুযোগ চাই, তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান। 

হাবিব বলেন, কলারোয়া বাইপাস সড়ক নির্মাণ, আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা করার কথা বলেন, এসময় এম্পি থাকাকালীন কলারোয়া তালায় উন্নায়নমূলক কাজের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়ার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতই,মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারন সম্পাদক রাকিব, তালা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নাগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান মহাব্বাত সরদার , জুগিখালি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নির্বাচনী প্রচারনার দায়িত্বপ্রাপ্ত যুবনেতা এম এম মারুফ উল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাতক্ষীরা জেলা ছাত্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।।

এর আগে বিকালে দেয়াড়া  ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্র, প্রধান অতিথি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বক্তব্য রাখেন।

##

নিউজে সর্বশেষ

সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী

চার দিন আগে স্ত্রী আন্নি আক্তারকে তালাক দেওয়ার দাবি করেছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বর্তমানে ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা

কোনো সরকারি কর্মচারী তার চাকরিসংক্রান্ত বিষয়ে কাউকে দিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে ওই কর্মচারীর (আইনানুযায়ী কর্মকর্তারাও কর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া ...

এত স্কুল, এত পরীক্ষা, এত সার্টিফিকেট। কিন্তু এত কিছুর ভিড়ে সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? অথচ উচিত ছিল পরীক্ষার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে পৃথিবীর জন্য প্রস্তুত করা।

আজ ১৭ সেপ্টেম্বর, #মহান_শিক্ষা_দিবস। ১৯৬২ সালের এই দিনে বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে। সেই ঘটনার ...

Showing Slide 1 of 5