জীবনের শেষদিন পর্যন্ত জনগণের সেবা করতে চাই – হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ৭০ বছরের সাজা দিয়ে আমাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। জীবনের বাকি সময়টুকু জনগণের সেবা করে বাঁচতে চাই। ক্ষমতায় গেলে জীবন দিয়ে হলেও হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দেব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার নগরঘাটায় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভীন বকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহম্মেদ প্রমুখ।

##