শিরোনাম

** দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা | ** মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ। | ** সাবেক ওসি নারীসহ আরেক স্ত্রী’র কাছে ধরা; দাবী তালাকের, কাগজ পাননি স্ত্রী | ** সরকারি কর্মচারী নিজের চাকরির বিষয়ে কাউকে দিয়ে তদবির করালে বিভাগীয় ব্যবস্থা | ** ৩০ বছরের ট্রেন ৮ বছরেই মর্গে! সরকারি সম্পদ সংরক্ষণে নেই দায়িত্বশীলতা। | ** বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ | ** অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প | ** নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া | ** কিশোর গ্যাং দমনে মোহাম্মদপুরে হচ্ছে ৩ থানা: ববি হাজ্জাজ | ** নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ? | ** গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন | ** দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান |

পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন প্রার্থী-গণমাধ্যমকর্মীরা

image_print
image_print

পোস্টাল ভোটের গণনা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, অন্যান্য কেন্দ্রের মতো পোস্টাল ভোট গণনার সময় একই নীতিমালা মেনে প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।

ইসি জানায়, রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয় বিবেচনা করবেন। এছাড়া প্রার্থী বা তার নির্বাচনি/পোলিং এজেন্টকে আগে থেকেই পত্রের মাধ্যমে গণনার সময়, স্থান ও তারিখ সম্পর্কে অবহিত করতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে।

পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম
পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় বা অন্য সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী, উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী প্রিসাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসাররা ভোট গণনার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন। প্রিসাইডিং অফিসার গণনা শুরুর কমপক্ষে একঘণ্টা আগে সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেবেন।

আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ভোট গণনার সময় তার আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের বিস্তারিত জানাবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষণের সব ব্যালট বাক্স খোলা হবে। পোলিং অফিসাররা প্রথমে ফেরত খামগুলো একত্র করবেন এবং তারপর এক এক করে খুলবেন। প্রতিটি খাম খোলার পর পোস্টাল ব্যালট সম্বলিত খাম এবং ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে। প্রথমে ঘোষণাপত্রে সই সঠিকভাবে রয়েছে কিনা তা যাচাই করা হবে।

যথাযথ সইযুক্ত ঘোষণাপত্র পাওয়া গেলে তা আলাদা করে রাখা হবে, আর সংশ্লিষ্ট ব্যালট সম্বলিত খামটি না খুলে আলাদাভাবে সংরক্ষণ করা হবে। শুধু সই সঠিক ঘোষণাপত্র থাকলেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট গণনাভুক্ত হবে। এভাবে সব সইযুক্ত ঘোষণাপত্র একত্রিত রাখা হবে এবং গণনার জন্য ব্যালট সম্বলিত খামগুলোও এক জায়গায় সংরক্ষণ করা হবে।

##

নিউজে সর্বশেষ

শাহবাগের ফুটপাত থেকে অবশেষে নিজের ঘরে ফিরলেন গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগের ফুটপাত থেকে অবশেষে নিজের ঘরে ফিরলেন গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান∼ শাহবাগের ফুটপাতে অসহায় অবস্থায় বসবাস ...

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে ৫ গুন, ব্যায়সীমা ১০ লক্ষ, জামানত বাঁচাতে ভোট পেতে হবে ১৫ শতাংশ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থী সংখ্যার আধিক্যে ...

দিল্লীতে শেখ হাসিনার বৈঠক, যে নির্দেশনা পেলেন শীর্ষ নেতারা

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির শীর্ষ সারির নেতা বা এই ...

মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধানদিয়ায় ফুটবল বিতরণ।

৯টি ওয়ার্ডে ১৩টি ফুটবল বিতরণ করলেন ছাত্রদল নেতা গাজী মামুনূর রশীদ মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে ...

Showing Slide 1 of 5