দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়ে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, তিনি এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-৫৮৩ এ করে জার্মানি যান।
ফয়েজ আহমদ তৈয়্যবের একজন সহযোগী জানান, তিনি ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। বিশেষ সহকারী তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য দেশ ত্যাগ করেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী মর্যাদায় নিযুক্ত হন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।